মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানি ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা
মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার এবং গির্জায় কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী, উৎসব ভাতা প্রদান এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার নীতিমালা প্রণয়ন করেছে যার নাম মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানি ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬ কত টাকা পাবেন? ইমাম, পুরোহিত, বিহার অধ্যক্ষ এবং যাজক: ৫,০০০ টাকা। মুয়াজ্জিন, সেবাইত, বিহার উপাধ্যক্ষ এবং সহকারী যাজক: ৩,০০০ টাকা। খাদেম: ২,০০০ টাকা। মসজিদে কর্মরতরা ঈদুল ফিতর ও ঈদুল আযহায় ১,০০০ টাকা এবং মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জায় কর্মরতরা দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিনে ২,০০০ টাকা এককালীন উৎসব ভাতা পাবেন। কিভাবে আবেদন করবেন? নির্ধারিত ফরমে এনআইডি (NID), ছবি, ব্যাংক/মোবাইল ব্যাংকিং হিসাবের তথ্য এবং নিয়োগপত্রসহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা উপজেলা নির্বাহী অফিসারের (UNO) কার্যালয়ে আবেদন জমা দিতে হবে। অনুমোদিত ব্যক্তিদের সম্মানির অর্থ প্রতি মাসে জিটুপি (G2P) পদ্ধতিতে সরাসরি তাদের ব্যাংক বা ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং একাউন্টে (EFT-এর মাধ্যমে) প্রেরণ করা হবে।